শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হবিগঞ্জে মাটি চাপায় ২ শ্রমিক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৬

hobigang-550x366

পূর্বাশা ডেস্কঃ

হবিগঞ্জের উপজেলার নবীগঞ্জে টিলা কাটার সময়ে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার ভোররাতে উপজেলার গজনাইপুর ইউনিয়নের সঙ্করসেনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সকালে তিনজনকে মাটিচাপা অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পাহাড়ে মাটি কাটছিলেন হতাহত তিনজনসহ আরো কয়েক ব্যক্তি। গতকাল সোমবার রাত ১০টা থেকে আজ ভোররাত পর্যন্ত মাটি কাটছিলেন তারা। সকালে স্থানীয় লোকজন তাদের মাটিচাপা অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখনো লাশ উদ্ধার করা হয়নি।

নিহত দু’জন হলেন কায়স্থগ্রাম এলাকার মৃত চাওনউল্লাহর ছেলে মাসুক মিয়া (৩৫) ও নিশাকরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে শামসুল হক (৪৫)। এবং আহত ব্যক্তি হলেন নিশাকরি গ্রামের ময়না মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৫)। আহত জায়েদকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

নবীগঞ্জের বোকলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই )আবদুর রহমান দুই শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি