শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভালুকায় পিকআপ চাপায় নিহত-৩


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৬

valuka-550x387

পূর্বাশা ডেস্কঃ

ময়মনসিংহের ভালুকায় ডিউটি শেষে ঘরে ফেরার বাসনা মিলিয়ে গেল ৩ মিল শ্রমীকের। নিয়ন্ত্রণহারা পিকআপ কেড়ে নিল তাদের জীবন।

মঙ্গলবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালী নামকস্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাসেল স্পিনিং মিলের রাতের শিফটে ডিউটি শেষ করে বাসায় ফিরে যাওয়ার যানবাহনের জন্য মিলের সামনে অপেক্ষা করছিলেন ১০/১২ জন শ্রমীক। অপেক্ষমানদের উপর ময়মনসিংহগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উঠিয়ে দেয়। ফলে ঘটনাস্থলেই উপজেলার কঠালী গ্রামের হারুন শিকদারের ছেলে আনোয়ার হোসেন (১৮) ও একই গ্রামের নূরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২২) মারা যায়। আর হাসপাতালে নেয়ার পথে মামারিশপুর গ্রামের রমিজ উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন (৩৫) মারা যান।

এ সময় আরও ৭ শ্রমিক আহত হয়েছে বলে জানা যায়। আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় ৬জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম এখনো জানা যায়নি।

ভরাডোবা হাইওয়ে থানার এ এস আই মোঃ উজ্জল হোসেন জানান, দূর্ঘটনায় ৩ শ্রমিক নিহত হয়েছে। ২ জনের লাশ থানায় আনা হয়েছে। আরেক জনের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক পিকআপটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি