হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কোটি টাকা সমমূল্যের ১৪ কেজি ৬০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে টাকা কাস্টমস হাউজ।
মঙ্গলবার বার রাতে ও বুধবার সকালের দিকে এগুলো জব্দ করা হয়।
কাস্টমস হউজের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইট (এসকিউ ৪৪৬) বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটির কার্গোতে গার্মেন্টস পণ্য হিসেবে আনা একটি পণ্যের চালান আটক করা হয়। আটক পণ্যের ভেতরে লুকানো ডিটারজেন্ট পাউডারের প্যাকেট থেকে এক কেজি ওজনের ১৩টি স্বর্ণের বার ও ১১৬ গ্রাম ওজনের পাঁচটি বার এবং ১৮৩টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। যার মোট ওজন ১৪ কেজি ১০০ গ্রাম। আনুমানিক মূল্য ৭ কোটি টাকা। তিনি জানান, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা হযায়নি। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে তদন্তের স্বার্থে ওই গার্মেন্টসের বিষয়ে কোনো কথা বলেননি তিনি।
এদিকে বুধবার সকালে মালয়শিয়া ফেরত আজর আলী নামের এক যাত্রীর জুতার ভেতর থেকে ৫শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।


























































