শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার ‘ইত্যাদি’র চমক যশোর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

ittadi-550x309
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব ধারণ করা হয়েছে যশোরে। প্রতিবারের নতুন চমকের মতো এবারেরও ইত্যাদিতে দেখা যাবে যশোরের এতিহ্যের বিভিন্ন দিক।

৫ নভেম্বর সন্ধ্যায় যশোরের ঐতিহাসিক ভবন কালেক্টরেট চত্বরে এবারের ইত্যাদি’র মূল অংশ ধারণ করা হয়। এছাড়া শ্যুটিংয়ের জন্য ইত্যাদি’র টিম যশোরের বিভিন্ন দর্শনীয় ও বিখ্যাত স্থানগুলোতে শুটিং সম্পন্ন করে।

এবারের অনুষ্ঠানের শুটিংয়ের জন্য প্রশাসনের প্রাণকেন্দ্র কালেক্টরেট ভবনের সামনে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। আর অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে স্থানীয় বিশিষ্ট নাগরিকদের।

প্রসঙ্গত, গেল সেপ্টেম্বরে ইত্যাদি’র শেষ পর্বটি ধারণ করা হয়েছে পার্বত্য জনগোষ্ঠী অধ্যুষিত রাঙ্গামাটিতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি