শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » মোইরসাইকেল চুরির সিন্ডিকেটে জড়িত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও


মোইরসাইকেল চুরির সিন্ডিকেটে জড়িত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৬

hh
ডেস্ক রিপোর্টঃ

রাজধানীতে মোইরসাইকেল চুরির সিন্ডিকেটের সাথে জড়িয়ে পড়ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বেশ কিছু তরুণ। এসব তরুণকে সহায়তা করছে বিভিন্ন বাসা-বাড়ির দারোয়ানরা। মাদকের টাকা জোগাড়ে তরুণরা এ কাজে জড়াচ্ছে বলে ধারণা পুলিশের।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও শাহজাহানপুরের ৩টি মোটর সাইকেল চুরির ঘটনার সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ ও পুলিশের সাথে কথা বলে পাওয়া গেছে এসব তথ্য।

রাত তিনটা ২৬ মিনিট। রাজধানীর শাহাজানপুর এলাকায় তিন যুবকসহ একটি মোটর সাইকেলে এসে দাঁড়ালো সাতশো এক নম্বর বাড়িটির গেটে। মিনিট পাঁচেক আশপাশ দেখে গেটের তালা ভাঙ্গার চেষ্টা।

খুব অল্প সময়ে তালা ভেঙ্গে অবস্থা বুঝে ১৫ মিনিটের ব্যবধানে দুটি দামি মোটরসাইকেল নিয়ে চম্পট। খেয়াল করলেই বোঝা যায় মোটর সাইকেলের লক খোলার ব্যাপারে তারা কতটা দক্ষ।

গোয়েন্দা পুলিশের যুগ্ন কমিশনার আব্দুর বাতেন বলেন, ‘স্মার্ট চোর যারা তারা স্মার্ট ‘মাষ্টার কি’ ব্যবহার করে। ‘মাষ্টার কি’ এমন যে তারা খুব সহজেই মটরসাইকেলগুলো ওপেন করতে পারে। তারা এতটা চতুরতার সাথে কাজ করে, সাধারণ মানুষ মনে করবে এই মটরসাইকেল বুঝি তারই। তাদের চক্র সারা বাংলাদেশে আছে’।

কমলাপুর রেলওয়ে স্টেশনে আরেক চক্রের মোটরসাইকেল চুরির স্টাইলটা একটু ভ্ন্নি। এ চক্রের এক সদস্যের কাজ মোটরসাইকেলে মালিককে পাহারা দেয়া। তার সঙ্গীরা কৌশলে চুরি করে স্টেশন এলাকায় পার্ক করা মোটরসাইকেল।

মোটরসাইকেল চুরির পর তা গোপন করা ও বিক্রির সাথে দেশের বিভিন্ন জেলায় এসব চক্রের সদস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি