শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় চার কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৬

picture4

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ নভেম্বর ২০১৬ তারিখ ১২০০ ঘটিকায় “কোটবাড়ী বিশ্বরোড” নামক স্থান হতে ০১ টি মিনি পিকআপ এবং ০১ টি মোটর সাইকেলসহ ২৫২০০০ টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট এবং ৯১৩৪৮০ টি বিভিন্ন প্রকার ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ১৪২ বোতল, শাড়ী-৩৭৬ টি, থ্রী পিছ- ০৯ টি, শাল চাদর- ৪৩ টি, কানের  ড্রপ- ৩২৪০ টি, অটো রিক্সার যন্ত্রাংশ- ০৫ সেট, কসমেটিকস্ সামগ্রী- ২৪১ টি এবং ১৩৫ কেজি চিনি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য চার কোটি টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি