পূর্বাশা ডেস্ক:
সাইফ-কারিনার ছেলে সন্তান হয়েছে! বলিউড শোবিজে এমন সংবাদে ঘুরপাক বেশ কয়েকদিন ধরে। তবে এবার গুজবের বিষয়ে জবাব দিলেন নবাব খ্যাত অভিনেতা সাইফ আলী খান। এখনো নবাবের ঘরে কোন সন্তানের আগমন ঘটেনি উল্লেখ করে ‘সাইফিনা’ যুগলকে নিয়ে রটে যাওয়া সব গুজব পরিষ্কার করলেন সাইফ।
সাইফের কথায়, একে একে সব গুজবের উত্তর দিচ্ছি। আমি সকলকে জানাতে চাই আমাদের এখনও সন্তান হয়নি। এমনকী সে ছেলে না মেয়ে তাও আমরা জানি না। কোনও ভাবেই লন্ডনে আমাদের সন্তান হবে না। আর হ্যাঁ, ছেলে বা মেয়ে যাই হোক আমরা তাকে ‘সইফিনা’ বলেও ডাকব না।
সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে সাইফ-কারিনার প্রথম সন্তানের জন্ম নিবে। কিন্তু গত ৬ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় সইফ-করিনার একটি ছবি দিয়ে বলা হয় তাঁদের পুত্র সন্তান হয়েছে। আর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সে সংবাদটি।
কয়েকদিন আগে শোনা গিয়েছিল, গর্ভস্থ ভ্রুণের নাকি সেক্স ডিটারমিনেটশন টেস্ট করিয়েছেন তাঁরা। শোবিজে তাদের পরিচিতি ‘সাইফিনা’হিসেবে। আর সেখান থেকেই আসছে সন্তানের নাম নাকি ‘সাইফিনা’রাখছেন দম্পতি। তবে এতকিছু খবরের সত্যটা জানিয়ে দিলেন সাইফ আলী খান।


























































