শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় ইউপি চেয়ারম্যানসহ ২ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৬

monir

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লার দা‌উদকান্দি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তিতাসের জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগী গাড়িচালক মহিউদ্দিন নিহত হয়েছেন। এ ঘটনায় অলী হাসান নামে একব্যক্তি গুলিবিদ্ধসহ আহত হয়েছেন চারজন।

পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার (০৮ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলির ঘটনা ঘটে। একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে যাওয়ার পথে মুখোশধারি দুর্বৃত্তরা এ হামলা চালায়।

পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে দু’জনকেই মৃত ঘোষণা করেন।

নিহত মনির হোসেন তিতাস উপজেলার ৮নং জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। গুলিবিদ্ধ অালী হাসান বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। আহত চারজনের মধ্যে তিনজনই ঢামেক হাসপাত‍ালে চিকিৎসা নিচ্ছেন।  নিহত দু’জনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি