শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মীমের প্রথম পারলারে যাওয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৬

b2e982a14513568262f8125bf0a9cb1a-untitled-11

পূর্বাশা ডেস্ক:

বিদ্যা সিনহা মীম‘ছোটবেলায় আমার চুলগুলোকে ছেলেদের মতো ছেঁটে দেওয়া হতো আর সেই কাজটা করতেন আমার মা৷ অনেক দিন পর্যন্ত এটাই ছিল আমার চুলের স্টাইল’, বিউটি পারলারে প্রথম যাওয়ার অভিজ্ঞতা জানতে চাইলে অভিনেত্রী বিদ্যা সিনহা মীম দিলেন এই তথ্য৷
অভিনেত্রী বিদ্যা সিনহা মীম যে সময়ের কথা বলছেন তখন তিনি থাকতেন কুমিল্লায়। পারলারে যাওয়ার তেমন রেওয়াজ ছিল না৷ ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখান মীম৷ তখন আয়োজক কর্তৃপক্ষ মীমকে ফোনে ভ্রু প্লাক ও ওয়্যাক্স করে আসতে বলে। ‘মজার কথা কি জানেন, এগুলো তো এখন নিয়মিত করি৷ কিন্তু সেই ২০০৭ সালে এগুলোর কোনো অভিজ্ঞতাই ছিল না৷ মায়ের সঙ্গে লাক্স-চ্যানেল আই কর্তৃপক্ষের কথা বলিয়ে দিই৷ তারপর মা-ই নিয়ে যান কুমিল্লা শহরের একটি পারলারে৷’ সেটাই ছিল মীমের প্রথম পারলারে যাওয়ার অভিজ্ঞতা৷
‘পারলার-কর্মী মেয়েটি প্রথমবার যখন ভ্রু প্লাক করছিল আমি তো প্রায় কান্নাকাটি শুরু করে দিলাম৷ ওয়্যাক্স করার অভিজ্ঞতাটা তো আরও খারাপ৷’ পারলারের অভিজ্ঞতা বলে যান মীম। ওয়্যাক্স করার সময় রীতিমতো চিৎকার শুরু করে দিয়েছিলেন তিনি৷
এরপর লাক্স চ্যানেল-আই সুপার স্টার ২০০৭-এ ১০০ জনের মধ্যে চলে আসেন মীম৷ ঢাকায় গ্রুমিংয়ের সময় পারলারের মেয়েরা থাকতেন তাঁদের স্টাইলিং করার জন্য৷ প্রতিযোগিতাটি যখন টেলিভিশনে দেখানো শুরু হয়, তখন মীমসহ বাকি প্রতিযোগীদের চুলের কাটে পরিবর্তন আনতে নিয়ে যাওয়া হয় পারসোনার রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খানের কাছে৷ মীমের বড় কোনো পারলারে যাওয়া সেটাই প্রথম৷ ‘কানিজ আপু যখন চুলটা লেয়ার কাটে কেটে দিলেন, তখন যেন নিজেকে নতুন করে আবিষ্কার করলাম।’
প্রথম যেদিন মেকআপ নিলেন মীম, সেদিনের অনুভূতিটাও প্রায় একই ছিল৷ ‘যেদিন প্রথম মেকআপ নিয়ে আয়নার সামনে দাঁড়ালাম নিজেই নিজেকে যেন চিনতে পারছিলাম না৷ খুব ভালো লেগেছিল সেই মুহূর্তটা৷ এখনো সেই দিনের ছবিটা বাঁধাই করে রাখা আছে আমাদের বাসায়৷’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি