
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর হাউজিং স্টেটে বিদ্যুৎপোষ্টে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মীর হোসেন (৩৫) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে এ দুঘর্টনা ঘটে।
নিহত মীর হোসেন নগরীর বালুতুপা এলাকার মৃত. মানিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, একটি বাড়ির বিদ্যুতের সংযোগ বিদ্যুতের পোষ্টে দিতে গিয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।
এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর মোঃ সালাউদ্দিন জানান, এ বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি।

















































