স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার হোমনা উপজেলায় মনির হোসেন (২৮) নামের এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা- হোমনা সড়ক সংলগ্ন সিনাইয়া ব্রিজের নিচের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মনির হোসেন উপজেলার মাথাভাঙা ইউনিয়নের টেকের হাট গুচ্ছগ্রামের সুমন মিয়ার ছেলে। মনির হোমনা বাজারে ভিক্ষা করতো এবং মৃগীরোগী ছিল।
নিহতের বাবা সুমন মিয়া জানান, গত বুধবার (৯ নভেম্বর) দুপুরে খাওয়া দাওয়া করে সোলায়মান শাহ মাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, ধারনা করা হচ্ছে নিহত ছেলেটি মৃগী রোগে আক্রান্ত হয়ে পাশের ব্রিজের নিচে পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে থাকতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

















































