স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউপি নিবার্চনে আ’লীগ দলীয় প্রার্থী মোঃ আব্দুল মন্নান ( নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
শনিবার (১২ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টার পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আ’লীগ দলীয় প্রার্থী মোঃ আব্দুল মন্নান ( নৌকা) পেয়েছেন ৫ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম সরওয়ার মজুমদার ( মটর সাইকেল) পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট, আব্দুল জলিল (আনারস) পেয়েছেন ৩৬ ভোট, বিএনপি প্রার্থী মোবরক হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৪৬ ভোট।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৬ জন প্রার্থী ।
এদিকে স্থগিত সরেসপুর ইউপি নিবার্চনে ভোট জালিয়াতির সময় বিভিন্ন কেন্দ্র থেকে ৫ জন ভুয়া ভোটারকে আটক করা হয়েছে। এ সময় ৭ জন ভুয়া ভোটারকে ২৮ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। বিভিন্ন কেন্দ্র থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

















































