ডেস্ক রিপোর্টঃ
কুকুরের সঙ্গে বিয়ে, ব্যাঙের সঙ্গে বিয়ে—এ রকম নানা আজব ঘটনা শুনেছেন বা দেখেছেন। কিন্তু কখনও শুনেছেন সাপের সঙ্গে বিয়ে? তা-ও আবার যে সে সাপ নয়, ১০ ফুটের গোখরো সাপ! অবিশ্বাস্য হলেও এমনই এক ঘটনা নিয়ে নেট দুনিয়া তোলপাড়।
থাইল্যান্ডের কাঞ্চনাবুড়ির এক যুবক ১০ ফুটের ওই গোখরো সাপকে বিয়ে করেছেন।
সাপকে বিয়ে করার যুক্তি শুনলেও আপনি চমকে উঠবেন। এও আবার হয় নাকি!
এক দুর্ঘটনায় যুবকের প্রেমিকা মারা গিয়েছিলেন। সেই প্রেমিকাই নাকি সাপ রূপে জন্ম নিয়ে তাঁর কাছে ফিরে এসেছে এমনটিই বিশ্বাস এই যুবকের।
২সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই যুবকটি আরো জানান, সাপটিকে ছেড়ে তিনি কিছুতেই থাকতে পারেন না।
সাপটিকে তিনি একটি জঙ্গল থেকে তুলে এনেছিলেন। তারপর থেকেই তাঁরা এক সঙ্গেই থাকেন।
এলাকায় ওই যুবকটি ‘স্নেকম্যান’ নামে পরিচিত।
ওই যুবক আরও জানান, তিনি সাপের সঙ্গে ভিডিও গেম খেলেন। এক সঙ্গে বসে টিভি দেখেন। জিমে গেলে সাপটিকেও সঙ্গে নিয়ে যান। এমনকী দু’জনে এক সঙ্গে ঘুমোন।
উল্লেখ্য, বৌদ্ধ ধর্মে প্রচলিত রয়েছে কেউ মারা গেলে জীবজন্তুর রূপ নিয়ে ফিরে আসে। তাই এই যুবকেরও ধারণা তাঁর প্রেমিকাই সাপের রূপ নিয়ে ফিরে এসেছে।


























































