পূর্বাশা ডেস্ক :
রাজধানীতে সড়ক মেরামতের সময় গরম পিচ গায়ে লেগে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। পিচ বহনকারী গাড়ির চাকা বিস্ফোরণ হলে শ্রমিকদের গায়ে গরম পিচ ছিটকে পড়ে তারা দগ্ধ হন। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ধানমণ্ডি চার নম্বার রোডে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন মনু, মুসা, শরিফ, আলম, রিপন ও সিদ্দিক হাকিম। এ ঘটনার সঙ্গেসঙ্গে শ্রমিকদের অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধ শ্রমিকরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।


























































