শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খাদিজা হত্যাচেষ্টা মামলায় চার্জশিট গ্রহণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৬

40334_khadija

পূর্বাশা ডেস্ক:

সিলেটে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলায় দাখিল করা চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার পর সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু চার্জশিট আমলে নেন। পরে তিনি বিচারের জন্য মামলাটি সিলেট মহানগর দায়রা আদালতে স্থানান্তর করেন। ওই সময় মামলার একমাত্র আসামি বদরুল আলমকে আদালতে হাজির করা হয়।
গত ৩ অক্টোবর ডিগ্রি (পাসকোর্স) দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গেলে সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদররুল আলম। ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন ৪ অক্টোবর তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। বদরুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উপস্থিত শিক্ষার্থীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি