শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছাত্রীকে ১২ দিন আটকে রেখে ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

sex-1
পূর্বাশা ডেস্ক:
বরিশালের গৌরনদীর দশম শ্রেণির এক ছাত্রী অপহরণের পর ১২ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে পুলিশ ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে গতকাল প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ২২ ধারায় জবানবন্দি দিতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, উপজেলার উত্তর পালরদী গ্রামের ওই ছাত্রীকে গত ৫ নভেম্বর বিকালে বাড়ির সামনে থেকে অপহরণ করে একই গ্রামের শাহ্আলমের ছেলে আবুল হোসেন ও তার তিন সহযোগী। পরে তারা ছাত্রীকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি