মোবাইল থেকে মোবাইলে ডাটা আদান-প্রদানের জন্য ব্লুটুথ ব্যবহার করা হয়। ডাটা নেওয়ার পর অনেকেই ব্লুটুথ বন্ধ করতে ভুলে যান। মনের এই ভুল থেকে ঘটে যেতে পারে বিপদ। ব্লুটুথ খোলা থাকার সুবাদে হ্যাকার আপনার মোবাইল থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য নিয়ে যেতে পারে। হ্যাকাররা ব্লুটুথের মাধ্যমেও স্মার্টফোনে হ্যাক করতে পারে। তাই সাবধান ব্লুটুথ দীর্ঘ সময় চালু রাখার ব্যাপারে।
ব্লুটুথ খোলা ফোনে বেনামে মেসেজ পাঠানো হয়। ব্লুটুথের মাধ্যমে কনট্যাক্ট ডিটেলস বা ইলেকট্রনিক্স বিজনেস কার্ড নিয়ে নেয় হ্যাকাররা। প্রথমে তারা বিজ্ঞাপনের মেসেজ বা ছবি পাঠায়। তাতে ক্লিক করলে ভাইরাস অ্যাটাক করতে পারে। এতে মোবাইলের অপারেটিং সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। শুধু মোবাইল নয় আজকাল ব্লুটুথ ব্যবহার করে ল্যাপটপ থেকেও ডাটা দেওয়া য়া। এটি খোলা থাকলে মোবাইল বা ল্যাপটপের সিরিয়াল নম্বরসহ যাবতীয় তথ্য চুরি করা যায় সহজে। তবে কিছুটা সাবধান হলেই এ বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আসুন জেনে নেই হ্যাক থেকে বাঁচার উপায়।
১. ব্লুটুথ ইনভিজিবিল মোডে রাখুন।
২. ব্লুটুথ দিয়ে যেখানে সেখান থেকে কোনও কিছু ডাউনলোড করবেন না।
৩. মোবাইলে নিরাপদ রাখতে সবসময় সিকিউরিটি কোড দিয়ে রাখুন।
৪. ডেবিট বা ক্রেডিট কার্ড বা ব্যাংকিংয়ের কোনো তথ্য স্মার্টফোনে রাখবেন না।
৫. ব্লুটুথ দিয়ে অ্যাপ ডাউনলোড করবেন না।
৬. কাজ শেষ হয়ে গেলে ব্লুটুথ বন্ধ করে দিন। সূত্র: টেলিগ্রাফ।

























































