বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অকপট কারিনা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৬

1479650639

ডেস্ক রিপোর্ট :

তিনি প্রেগন্যান্ট কি-না? একসময় এই প্রশ্নে সাংবাদিকদের কথা শুনিয়েছেন তিনি। সেই বেবো এখন সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিচ্ছেন মাতৃত্বের স্বাদ। একের পর ছবি পোস্ট করে চলছেন ইনস্টাগ্রামে। মাত্র কিছু সময়ের অপেক্ষা! সুখবর এলো বলে নবাব পরিবারে। মা হতে চলছেন কারিনা কাপুর খান। নবাব পরিবারে খুশির আবহাওয়া। নিজের মাদার হুড ভীষণভাবে উপভোগ করছেন নায়িকা।

সন্তানের কথা ভেবে পাল্টে ফেলেছেন খাদ্যাভ্যাস, পোশাকও। জমিয়ে করছেন শপিং। ইতিমধ্যে হবু সন্তানের পোশাকের দায়িত্ব দিয়ে দিয়েছেন বন্ধু মনীষের হাতে। সন্তানের নাম ঠিক করে ফেলেছেন কারিনা-সাইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, সন্তানের নাম এরইমধ্যে ভেবে ফেলেছেন সাইফ। একটা মজার নাম ঠিক করেছে সাইফ। সাইফ-কারিনার সন্তানের নাম ‘সইফিনা’। তবে সত্যিই সন্তানের নাম এটাই রাখা হবে কি-না তা নিশ্চিত করে জানাননি বেবো।

কারিনা : অফিসিয়ালি ফটোশ্যুটের মাধ্যমেই জানান দিলেন নিজের মাতৃত্বের সকল স্মৃতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি