মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইমো-ভাইবার-হোয়াটস অ্যাপ বন্ধ হচ্ছে না: তারানা হালিম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৬

1480238217
পূর্বাশা ডেস্ক:
ইমো, ভাইবার, হোয়াটস অ্যাপ বন্ধের বিষয়ে মিডিয়ায় প্রকাশিত বিটিআরসির বক্তব্যের প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ইমো, ভাইবার ও হোয়াটস অ্যাপ বন্ধ হচ্ছে না বলে সাফ জানানো হয়েছে মন্ত্রণালয় থেকে।
এ বিষয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন ‘বন্ধ হতে হবে অবৈধ ভিওআইপি, এক্ষেত্রে সরকারের অবস্থান হলো “জিরো” টলারেন্স। অবৈধ ভিওআইপি বন্ধে জোরদার অভিযান চলছে, চলবে বলেও জোর ঘোষণা দেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
সেই সঙ্গে তিনি আরো বলেন,  ‘ইমো, ভাইবার, হোয়াটস অ্যাপ বন্ধ করার কোন প্রশ্নই আসে না। এমন কোন সিদ্ধান্তও সরকার নেয়নি। কাজেই হোয়াটস  অ্যাপ, ইমো, ভাইবার বন্ধ হবে না, হচ্ছে না, হবার প্রশ্নই আসে না।
উল্লেখ্য, গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মতো স্মার্টফোন অ্যাপে ভয়েস কলের সুবিধার কারণে আন্তর্জাতিক কলের পরিমাণ কমছে। স্মার্টফোনে এ ধরনের অ্যাপ ব্যবহারের বিষয়ে দু-এক মাসের মধ্যে একটি সিদ্ধান্তে পৌঁছতে চায় বলেও জানায় বিটিআরসি। সে বক্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী তারানা হালিম রবিবার এ বক্তব্য দিয়েছেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি