ডেস্ক রিপোর্টঃ
অনেক সময় আমাদের মুখের ভিতরে বা জিভে ঘা হয়ে থাকে, যা একইসাথে বিরিক্তিকর এবং অসহনীয়। সাধারন কয়েকটি উপায় মেনে চললে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
১। ছোট হরিতকী মিহি করে গুঁড়ো করে নিন। এরপর এই গুঁড়ো মুখের ভিত্রে যেখানে ঘা সেখানে লাগান। ঘা সেরে যাবে।
২। অতিরিক্ত ঝাল জাতীয় খাবার এড়িয়ে চলুন।
৩। প্রতিদিন সকালে ৩-৪টি তুলসী পাতা চিবিয়ে খেয়ে পানি পান করুন, উপকার পাবেন।
৪। মিছরি দানা গুঁড়ো করে এতে কর্পুর মিশিয়ে ঘায়ে লাগাতে পারেন।
৫। যাদের মুখে প্রচুর ঘা হয়, তারা নিয়মিত টমেটো খেলে এই রোগ ভালো হয়।


























































