রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » মহিলা যাত্রী বিমানটির আপদকালীন দরজা খুলে বাইরে লাফ


মহিলা যাত্রী বিমানটির আপদকালীন দরজা খুলে বাইরে লাফ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৬

262385_1
পূর্বাশা ডেস্ক:

মঙ্গলবার সকালের মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে গোটা বিশ্ব বিহ্বল। মৃত যাত্রী এবং ব্রাজিলের ফুটবলার মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অনেকেই। তবে কলম্বিয়ার বিমান দুর্ঘটনার আগে সোমবার বিকেলেও একই রকম বিপদ ঘটতে পারত আমেরিকার হিউসস্টোনে।

নিউ অরল্যান্সো থেকে একটি যাত্রীবাহী বিমান সবে হাউসস্টোন বিমানবন্দরের রানওয়েতে নেমেছে। বিমানটি সম্পূর্ণভাবে থামার আগেই এক মহিলা যাত্রী বিমানটির আপদকালীন দরজা খুলে বাইরে লাফ দেন। গতিবেগ একদম অল্প থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু ওই মহিলার কীর্তিতে হতচকিত তার সহযাত্রীসহ বিমানবন্দর কর্তৃপক্ষও। লাফ দেয়ার কারণ চোট পেয়েছেন ওই মহিলা। তবে তা গুরুতর নয়।

পাশেই ছিলেন হ্যাম্পটন ফ্রেইডম্যান নামে এক যাত্রী। তার মতে, আচমকা দেখি দরজাটি খুলে গেছে এবং ওই মহিলা সেটি থেকে লাফ দিলেন। হ্যাম্পটন খোলা দরজাটির একটি ভিডিও পোস্ট করেছেন। কেন ওই মহিলা এরকম কাণ্ড ঘটালেন?‌ এর পিছনে কোনো নাশকতার ছক ছিল কি না?‌ সেটা খতিয়ে দেখছে পুলিশ। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এমনকি সামনে আনা হয়নি তার পরিচয়ও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি