,
  • প্রচ্ছদ » জাতীয় » শাহজালালে ইউএস-বাংলার আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে আগুন


শাহজালালে ইউএস-বাংলার আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
29.11.2026

শাহজালালে ইউএস-বাংলার আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে। এ সময় দ্রুত উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের। উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ার পর ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয় বলে জানা গেছে। উড়োজাহাজটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করছিল। ফ্লাইটটি ইউএস-বাংলার বিএস-৩৬১।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি