শুক্রবার,৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেমে সময় নষ্ট করতে নারাজ আমির!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

বিনোদন ডেস্কঃ
আর যাই করেন না কেন প্রেমে করে সময় নষ্ট করতে চান না বলিউড অভিনেতা আমির খান। কিন্তু হঠাৎ তার হলটা কি?এরকম বিতর্কিত মন্তব্য করছেনই বা কেন?

আসলে কথাটি তার নয়! এটি ‘পিকে’ মুভির একটি ডায়ালগ। এই ডায়ালগটিই তিনি ‘লাভ ইজ এ ওয়েস্ট অব টাইম’ গানের মাধ্যমে সহ-অভিনেত্রী আনুশকা শর্মাকে জানাচ্ছেন তিনি।

গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেটে লাইকের ধুম পড়ে গেছে। আমিরের অদ্ভুত পোশাক-আশাক এবং আনুশকার হেয়ার কাটের সুবাদেই হোক কিংবা গানের সুরের কারণেই হোক এটি ইতিমধ্যেই হিট।

পিকে অর্থাৎ আমির খান মুভিটিতে এই নামেই পরিচিত। তার কাজ দিনরাত সঙ্গিনীকে শুধু যাবতীয় অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করা। এটিই তার চরিত্রের বৈশিষ্ট্য। অন্য কিছু এখন পর্যন্ত জানা যায়নি। এটাই বোধ হয় আমিরের ম্যাজিক। ক্রমশ প্রকাশ করবেন এবং অনুরাগীদের চমকাবেন।sdhgdfg



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি