শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাক্ষ্য দিয়ে ফিরলেন ফেলানীর বাবা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

Phelani-murder-600x450

পূর্বাশা ডেস্কঃ

কোচবিহারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিশেষ আদালতে ফেলানী হত্যা মামলার পুনঃবিচারে সাক্ষ্যগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাবা নূর ইসলামসহ প্রতিনিধি দল।

সোমবার রাত ৯টায় ফেলানীর বাবা, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও কুড়িগ্রাম ৪৫ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মেজর হেমায়েতুল ইসলাম লালমনিরহাটের বুড়িমারী চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এর আগে, কোচবিহারে বিএসএফের সদর দপ্তরের সোনারী ছাউনীতে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে ভারতীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফেলানীর বাবার সাক্ষ্যগ্রহণ করা হয়।

এ ব্যাপারে অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বাংলামেইলকে জানান, ভারতের ডিফেন্স অফিসার মিস্টার সিন্ধু নূর ইসলামের জবানবন্দি গ্রহন করেন। আদালতে পাঁচ সদস্যের বিচারকমণ্ডলীর সভাপতিত্ব করেন ডিইজি সিপি ত্রিবেদী।

এ সময় ফেলানী হত্যা মামলার অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পাড় হওয়ার সময় বিএসএফের গুলিতে প্রাণ হারায় কিশোরী ফেলানী। এ হত্যাকাণ্ডে দেশ-বিদেশের গণমাধ্যমসহ মনবাধিকার কর্মীদের মাঝে সমালোচনার ঝড় উঠলে ২০১৩ সালের ১৩ আগস্ট বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচারকাজ শুরু হয়।

তবে ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাদ দেয় ভারতীয় আদালত। পরে বিজিবি-বিএসএফের দ্বি-পাক্ষিক বৈঠকে ফেলানী হত্যার পুনঃবিচারের সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে চলতি বছরের ২২ সেপ্টেম্বর পুনঃবিচার শুরু করে বিএসএফ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি