বিনোদন ডেস্কঃ
হঠাৎ করেই আবারো শিরোনামে এসেছিলেন নব্বইয়ের দশকের অন্যতম সাড়া জাগানো অভিনেত্রী মমতা কুলকার্নি। তবে শিরোনামটা কোনো ভাল কাজের জন্য নয়, মাদক বহনের দায়ে স্বামীসহ গ্রেপ্তারের জন্য। আর তার এ শিরোনামের কারণে বের হয়ে আসে আরেক তথ্য, সেটি হলো মমতা বিয়ে করেছিলেন ডন, ড্রাগ মাফিয়া বিজয় গোস্বামী ওরফে ভিকিকে। এই ঘটনার পর মমতা এক সাংবাদিকের সঙ্গে নিজের অন্দরের অনেক অজানার কথা জানালেন। বললেন বলিউড, ড্রাগ ও আন্ডারওয়ার্ল্ডের কথা।
কথা বলতে বলতে স্মৃতির সাগরে ডুব দিয়ে মমতা ফিরে গিয়েছিলেন ১৯৯৬ সালে। তখন তিনিই ছিলেন বলিউডের প্রথম আইটেম গার্ল, যার ছন্দে তখন কেঁপে উঠত বহু কিশোর হৃদয়। তবে এর সঙ্গে সঙ্গে রুপালি দুনিয়ার একটু অন্দরে কান পাতলেই শোনা যেত আরেকটি নাম, বিজয়গিরি আনন্দগিরি ওরফে ভিকি গোস্বামীর কথা। ডন হিসেবে, তিনি দাউদ ইব্রাহিমের থেকে কম গ্ল্যামারস ছিলেন না। বলিউডে তার যোগাযোগও ছিল প্রচুর।
ঘটনাচক্রে সেই ভিকিই এখন মমতার স্বামী। সেই সময়ের কথা বলতে গিয়ে মমতা বলেন, ভিকি তার জন্য একসময় পাগল ছিল। ভিকির পক্ষ থেকে একাধিক চেষ্টার পর অভিনেত্রী মমতা অবশেষে সেই প্রস্তাবে সম্মতি দেন। কিন্তু এরমধ্যে ড্রাগ পাচারকা-ে দুবাইয়ে গ্রেপ্তার করা হয় ভিকিকে। তবে ভিকি জেলবন্দি থাকাকালীন মমতা স্থির করেন তিনি দুবাইতেই থেকে যাবেন। বলিউডের এ অভিনেত্রী মুসলিম ধর্মে দীক্ষিতও হয়েছিলেন।
মমতা কুলকার্নি গত শতাব্দীর নয়ের দশকে বলিউড কাঁপিয়েছিলেন। অসাধারণ সৌন্দর্য, লাস্যময়তা সর্বোপরি দুরন্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। খ্যাতির মধ্যগগনে থাকার সময়ই হঠাৎ করে তিনি বিদায় জানান রুপোলি পর্দাকে। তিনি দুবাইয়ে থাকতে শুরু করেন। এখানেই আলাপ হয় ভিকি গোস্বামীর সঙ্গে। মাদক পাচারের অভিযোগে ১৯৯৭ সালে তাঁকে গ্রেফতার করেছিল দুবাই পুলিশ। ওই বছরই বিচারে তাঁর ২৫ বছরের কারাদ- হয়। কিন্তু জেলে ‘ভালো’ থাকার জন্য ২০১২ সালে তিনি মুক্তি পান নির্দিষ্ট মেয়াদের আগে। ভিকি জেলে থাকার সময়ই মমতার সঙ্গে তাঁর বিয়ে হয়। বলিউডের একদা ডাকসাইটে অভিনেত্রী মুসলিম ধর্মে দীক্ষিতও হয়েছিলেন। এখন তিনি স্বামীর সঙ্গে কেনিয়াতেই থাকেন।
অসাধারণ সৌন্দর্য, লাস্যময়তা সর্বোপরি দুরন্ত অভিনয় দিয়ে নব্বইয়ে দশকে বলিউড কাঁপিয়েছিলেন মমতা কুলকার্নি। খ্যাতির মধ্যগগনে থাকার সময়ই হঠাৎ করে তিনি বিদায় জানান রুপালি পর্দাকে। এখন তিনি স্বামীর সঙ্গে কেনিয়াতেই থাকেন। ‘নসিব’, ‘চায়নাগেট’, ‘ওয়াক্ত হমারা হ্যায়’, ‘করণ অর্জুন’ ইত্যাদি ছবিতে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছিলেন মমতা কুলকার্নি।

























































