শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৪

শরীফ আহমেদ খান জুয়েল
আসন্ন পিএসসি পরীক্ষা উপলক্ষে চান্দিনা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ নভেম্বর বুধবার সকালে বিদ্যালয়ের হল রুমে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কুমিল্লা জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব মো.মনির খন্দকার এর সভাপতিত্বে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন-চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো.ফজলুল হক, কচুয়া। এ সময় উপস্থিত ছিলেন-সাংবাদিক কাজী রাশেদ, উপজেলা জামে মসজিদ এর পেশ ইমাম মো.ফারুক হোসেন, প্রধান শিক্ষক মো. কাউছারুজ্জামান, সহকারী শিক্ষক মো.আতাউর রহমান সরকার, মো.আনোয়ার হোসেন, মো.সিদ্দিকুর রহমান, নাসরিন সুলতানা, মো.ফজলুল হক, পৌর ছাত্রলীগ সভাপতি মো.মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো.কাউছার আহমেদ সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।monir-3 copy



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি