শুক্রবার,৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আনব্রোকেন’ দিয়ে পরিচালক জোলির অভিষেক


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৪

বিনোদন ডেস্কঃ
গত এক বছর নিজের পরিচালিত প্রথম ছবি ‘আনব্রোকেন’ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করেছেন হলিউডের জনপ্রিয় ও সফল অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবিটির কাজ দু’মাস আগেই শেষ হয়েছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় হয়ে গেল এ ছবির প্রিমিয়ার। প্রিমিয়ার অনুষ্ঠানে ব্যাপক সাড়া মিলেছে ছবিটির। সবাই প্রশংসা করেছেন ছবি ও জ্যোলির । তবে এ প্রশংসাতেই আত্মতৃপ্তিতে ভোগার মেয়ে নন জোলি।

তিনি অপেক্ষায় রয়েছেন ২৫শে ডিসেম্বর বড়দিনের। এ উৎসবের দিনটিতেই আমেরিকাসহ বিভিন্ন দেশে ‘আনব্রোকেন’ মুক্তি দিতে যাচ্ছেন তিনি। সারাবিশ্বের দর্শকদের সাড়ার অপেক্ষার এখন প্রহর গুনছেন অ্যাঞ্জেলিনা জোলি।

লরা হিলেনব্রেন্ডের লেখা ‘আনব্রোকেন-এ ওয়ার্ল্ড ওয়ার-২, স্টোরি অব সারভাইভাল’ নামক বই থেকে এর গল্প নেয়া হয়েছে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যাক ও কনেল, ডোমহেন গ্লিসন, মিয়াভি, গারেট হেডলান্ড প্রমুখ। ক্রিসমাসে এ ছবিটি হলিউড বক্স অফিসে বড় একটি চমক তৈরি করবে বলেও ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে পরিচালক অ্যাঞ্জেলিনা জোলির ভাষ্য, পরিচালনা প্রথমবারের মতো করলেও এ বিষয়ে শেখা আমার অনেক হয়েছে। সেটা কতটা কাজে লাগাতে পেরেছি দর্শকরা বিচার করবেন।

অস্ট্রেলিয়ায় ছবিটির প্রিমিয়ার দেখে সবাই প্রশংসা করেছেন। তবে আমি অপেক্ষায় আছি ক্রিসমাসের দিনটির জন্য। এদিন ‘আনব্রোকেন’ মুক্তি দিচ্ছি। আশা করছি ভাল একটি সাড়া পাবো সারাবিশ্বের দর্শকদের কাছ থেকে।dsfgdg1



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি