শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কলেজশিক্ষকদের গরু বললেন সমাজকল্যাণমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৪

 ৪
এবার কলেজশিক্ষকদের গরু বললেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। গত বুধবার মৌলভীবাজার সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। বক্তৃতার এক পর্যায়ে তিনি বলেন, “এই কলেজে তখন যারা অধ্যাপক বা অধ্যক্ষ ছিলেন তারা গরু ছিলেন। তারা জানেন না আমার পরিবারের কতটুকু অবদান রয়েছে এই কলেজে। তারা আমাকে অবজ্ঞা করে এই কলেজের উন্নয়ন আরেকজনকে দিয়ে করে ফেলবেন ভাবছিলেন। এটা অবাস্তব। সেদিন আর নেই।”
মন্ত্রী বলেন, “এই কলেজে এক সময় ছাত্রলীগ ঢুকতে পারতো না। এখন এই কলেজ ছাত্রলীগের ঘাঁটি।” তিনি সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগের পতাকাতলে আসার আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ফিরোজ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সৈয়দা জহুরা আলাউদ্দিন, মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুল মতিন, আওয়ামী লীগ নেতা এখলাছুর রহমান, সৈয়দ মুশতাক আলী প্রমুখ।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি