ডেস্ক রিপোর্ট : ধুমধামের সঙ্গে বিয়ে হল বলিউডের মোস্ট এলিজ্যাবল ব্যাচেলরের খেতাব অর্জন করা সালমানের আদুরে ছোট বোন অর্পিতা খানের। পাত্র আয়ূস শর্মা হিমাচল প্রদেশের কংগ্রেস নেতা অনিল শর্মার ছেলে। বিয়ে উপলক্ষে দুদিনের জন্য বুক করা হয়েছে হায়দ্রাবাদের বিলাসবহুল ফলকনামা রাজপ্রাসাদ। নবদম্পতিকে আশীর্বাদ করতে এদিন উপস্থিত ছিলেন টিনসেন টাউনের প্রচুর তারকা।
উল্লেখ্য যে, অনেকেরই অজানা সালমান খানের পালক বোন অর্পিতা । সেলিম খান এবং তার প্রথম স্ত্রী সালমা খান অর্পিতাকে দত্তক নেন। এক ছিন্নমূল নারীর মেয়ে অর্পিতা । মুম্বাইয়ের ফুটপাতে মৃত্যু হয়েছিল ছিন্নমূল এই নারীর। তার পাশে ছোট্ট অর্পিতাকে কাঁদতে দেখে বাড়িতে নিয়ে আসেন সালমানের বাবা-মা। পরে তাকে দত্তক নেন তারা।


























































