শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২০ দলীয় জোটের বৈঠক সমাপ্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

পূর্বাশা ডেস্কঃ20_DOL_445602801
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ২০ দলীয় জোটের নেতাদের বৈঠক শেষ হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৯টায় চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। রাত পৌনে ১১টার দিকে এ বৈঠক শেষ হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।  বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামের কর্মপরিষদ সদস্য ডা. রেদোয়ান উল্লাহ সাঈদী, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরউত্তম, খেলাফত মজলিসের আমির ম‍ওলানা মো. ইসহাক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য টিএম ফজলে রাব্বি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান গোলাম মর্তুজা, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি