শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এইচ টি ইমাম আমাদের লোক : বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামকে নিজেদের লোক বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মারুফ কামাল বলেন, সব জায়গায় বিএনপির লোক আছে। তারা সত্য কথা বলতে শুরু করেছেন। আরো বলতে থাকবেন।

এসময় তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, এইচ টি ইমামের গায়ে হাত দেবেন না। আমাদের আরো এইচ টি ইমাম আছেন।

তিনি বলেন, শুধু সংগঠন নয় সংগঠনের বাইরের জনগণ বিএনপির শক্তির উৎস।images44_58841



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি