শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » কুভিক ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা -নতুন পদ প্রত্যাশিদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ


কুভিক ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা -নতুন পদ প্রত্যাশিদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৪

bsl pic 2 bsl picএইচ এম মহি উদ্দিন ॥ ২৩ নভেম্বর ১৪ ইং
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের কমিটি বাতিল করেছে কেন্দ্রিয় কমিটি। এদিকে নতুন কমিটির পদ প্রত্যাশিরা কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। পরে কলেজ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন সমর্থিত ছাত্রলীগ নেতা রোকন উদ্দিন রোকন, নাজমুল ইসলাম শাওন, জালাল উদ্দিন ভূইয়া ও শাহ আলমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, একজন আদর্শবান ছাত্রই পারেন ছাত্রদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে। ছাত্রদের কল্যাণে সব ধরণের কাজে পাশে থাকতে সৎ ও নিষ্ঠার সহিত বিবেচনা করে হাজী বাহার যাচাই বাচাই করে রোকন উদ্দিন রোকন, নাজমুল ইসলাম শাওন ও জালাল উদ্দিন ভূইয়াকে দায়িত্ব দিয়েছেন। পুরাতন কমিটি বিলুপ্ত করার ফলে নতুন কমিটিতে বর্তমান দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগ নেতাদের যথাযথ স্থানে পদে আসীন করতে অনুরোধ জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি