শরীফ আহমেদ খান জুয়েল
আগামী ২৯ নভেম্বর বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কুমিল্লা টাউন হল মাঠের জনসভাকে সফল করার লক্ষে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও ২০ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে পৃথকভাবে চান্দিনাস্থ কুমিল্লা উত্তর জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি সমন্বয় সভা ও বিকেলে পৌর অডিটরিয়াম চত্ত¦রে ২০ দলীয় জোটের সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় কুমিল্লা উত্তর জেলার বিএনপি সভাপতি ও ২০ দলীয় জোটের সমন্বয়ক আলহাজ্ব মো.খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মো.নজরুল ইসলাম খান, বিশেষ অতিথির বক্তৃতা করেন- বিএনপি’র যুগ্ম সম্পাদক মো.বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও শাহাজাহান এমপি, কুমিল্লা দঃ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন, কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মো.মনিরুল হক সাক্কু, ঢাকা মহানগর খেলাফত মজলিস সভাপতি মাওলানা নোমান মাজারী। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি মফিজ উদ্দিন ভুইয়া, এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.আখতারুজ্জামান, চান্দিনা পৌর মেয়র ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ মো.আলমগীর খান, ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার মারুফ হোসেন, হোমনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রিজবিউল আহসান মুন্সি, উত্তর জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর জিয়া, যুুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম মোহন, চান্দিনা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা উপজেলা যুবদল সভাপতি ইঞ্জিনিয়ার কাজী শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, যুবদল নেতা শাহ আরেফিন, কুমিল্লা উত্তর শ্রমিকদল সভাপতি একে এম ফজলুল হক মোল্লা প্রমুখ। এ সময়- কুমিল্লা উত্তর জেলা এলডিপি’র আহবায়ক একেএম শামসুল হক মাস্টার, চান্দিনা পৌর কাউন্সিলর হাজী নুরুল ইসলাম, শহীদুল ইসলাম, শাহজাহান সরকার, কামাল হোসেন, যুবদল নেতা মো.মনির খান, এলডিপি নেতা মো.জাকির হোসেন, আবুল হাসেম, মো.মোবারক হোসেন, ইমাম হোসেন মুন্সি, গনতান্ত্রিক ছাত্রদল নেতা মো.সাজ্জাদ হোসেন সহ কুমিল্লা উত্তর জেলা বিএনপি, এলডিপি ও ২০ দলীয় জোট এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















































