সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সালমান আমার প্রথম বা শেষ প্রেম কোনোটিই নয়!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৪

1417322832

বিনোদন ডেস্ক : অবশেষে জ্যাকুলিনই বোমাটা ফাটালেন! বারবার সাংবাদিকদের প্রশ্নবানে স্বীকার করেই নিলেন সালমানের সাথে তার সম্পর্কের কথা। আর করবেনই বা না কেন- কারণ এদিকে সাল্লু বাবা’র বোন অর্পিতার বিয়ের কান্ডে জ্যাকুলিনকে খুব একটা পাত্তাই দিল না সালমান। উল্টো ভিনদেশি একজনকে নিজের হবু বউ বলে প্রচারের পর বোধ করি জ্যাকুলিনের আর ধৈর্যের বাধ টিকল না! আর এ কারণেই একটি টিভি চ্যানেলে স্পষ্ট করে বললেন,‘সালমানের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু তাই বলে আমার সাথে সালমানের এই সম্পর্কই প্রথম বা শেষ এটা মনে করার কিছু নেই। আমাদের এই জুটিটি দর্শকেরা খুব দারুণ ভাবে গ্রহণ করেছে। একসাথে আগামীতে কাজ হয়তো হতেও পারে। তবে ও হঠাৎ করেই যে একজনকে বিয়ের ঘোষণা দেবে এটা বিশ্বাস করতে পারছি না। এটা তার একটি ফান।’
জ্যাকুলিন ফার্নান্দেজ: অবশেষে সালমানের নতুন প্রেমিকার কথা প্রকাশ করার পর নিজের পূর্ব প্রেমের কথা স্বীকার করলেন মিডিয়ার সামনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি