বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনা পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর উপ-নির্বাচনে বাতিল হয়নি কোন প্রার্থীর মনোনয়ন পত্র


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৪

শরীফ আহমেদ খান জুয়েল
চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শূন্যপদের উপ-নির্বাচনে দাখিল কৃত ১১ টি মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। গতকাল ০১ ডিসেম্বর কুমিল্লা জেলা নির্বাচন কমিশনার মো.রাশেদুল ইসলামের উপস্থিতিতে চান্দিনা সার্ভার ষ্টেশনে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। উল্লেখ্য যে, উক্ত উপ-নির্বাচনের অধীনে আওয়ামীলীগ সমর্থিত একক প্রার্থী কাজী জাফর উল্লাহ আজাদ সহ বিএনপি ঘরানার এর মধ্যে রয়েছে মো.শাহ আলম, প্রয়াত কাউন্সিলর গোলাম মেজবাহ উদ্দিন বাবুলের স্ত্রী রহিমা আক্তার ও ছেলে গোলাম রাব্বানি সিয়ান এবং দুই সহোদর গোলাম মোস্তফা ও মো.ফারুক হোসেন, মো.শহীদ উল্লাহ, মো.মনির খান, মো.সোহেল খান, স্বতন্ত্র প্রার্থী মো.সাব্বির আহমেদ, সনাতন ধর্মাবলম্বি প্রার্থী রানা চন্দ্র সাহা। উপজেলা সার্ভার ষ্টেশনের নির্বাচন কমিশনার মোহাম্মদ মাসুদুল হক জানান-যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে।প্রার্থীদের নির্বাচনের আচরন বিধি মেনে নির্বাচনী প্রচার অভিযান চালনা করার নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ৭ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার, ৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৩ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি