
শরীফ আহমেদ খান জুয়েল
বঙ্গবন্ধু প্রজন্মলীগ, চান্দিনা পৌর শাখার ১ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ ডিসেম্বর বিকেলে চান্দিনা মহারং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মো. ইব্রাহিম খলিল ইবুকে সভাপতি এবং মো. মহাসিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। প্রজন্মলীগ পৌর শাখার আহবায়ক মো.বিল্লাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন-বঙ্গবন্ধু প্রজন্মলীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি ও কুমিল্লা জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী মো.মনির খন্দকার, প্রধান বক্তার বক্তৃতা করেন-বঙ্গবন্ধু প্রজন্মলীগ চান্দিনা পৌর শাখার সদস্য সচিব গাজী বেলায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগ সভাপতি মো.মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মো.কাউছার আহমেদ প্রমুখ।

















































