শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাজ ভুলে অনাবৃত ম্যাডোনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৪

madonna_bg_banglanews24_602255969
বিনোদন ডেস্ক
বয়স ৫৬ হতে পারে, কিন্তু এখনও কাজকর্মে তারুণ্যের কথাই মনে করিয়ে দেন ম্যাডোনা। মার্কিন এই পপসম্রাজ্ঞী যে এখনও সব বয়সী মানুষের ঘুম কেড়ে নিতে পারেন তার প্রমাণ দিলেন আরেকবার। ইন্টারভিউ সাময়িকীর জন্য নিজের স্পর্শকাতর দিকগুলো না ঢেকেই ক্যামেরার সামনে এলেন তিনি।

ইন্টারভিউ সাময়িকীর প্রচ্ছদের জন্য ম্যাডোনার ছবিগুলো তুলেছেন বিখ্যাত দুই আলোকচিত্রী মার্কাস পিগোট ও মার্ট অ্যালাস। আর তার সাক্ষাৎকার নিয়েছেন বিখ্যাত জাদুশিল্পী ডেভিড ব্লেইন। তার সঙ্গে মৃত্যুচিন্তা, আধ্যাত্মিকতা ও মাদকাসক্তির অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন ম্যাডোনা।

মাত্র ৫ বছর বয়সে মাকে চিরতরে হারিয়ে মৃত্যুচিন্তা গ্রাস করে ফেলেছিলো বলে জানিয়েছেন ম্যাডোনা। ৫৬ বছর বয়সী এই তারকা বলেন, ‘মরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলাম। মৃত্যু দেখে দেখেই মূলত বেড়ে উঠেছি আমি। প্রচুর অন্ত্যোষ্টিক্রিয়ায় অংশ নিতে হয়েছে আমাকে।’

একসময় মাদকাসক্ত হয়ে পড়া প্রসঙ্গে ম্যাডোনা বলেছেন, ‘চেতনার কোনও উচ্চস্তরে বা সৃষ্টিকর্তার কাছে পৌঁছানোর কথা ভেবে মানুষ মাদক ব্যবহার করে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই ধারণার বশবর্তী হয়ে মাদক ব্যবহার শেষপর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয় মানুষকে। তবে ওই কুঅভ্যাস থেকে বেরিয়ে আসতে পেরে আমি আনন্দিত।’

নিজের নতুন স্টুডিও অ্যালবাম নিয়েও কথা বলেছেন ম্যাডোনা। গত সপ্তাহে এর দুটি গান ইন্টারনেটে ফাঁস করে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি