রবিবার,১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


অনিশ্চিত দি মারিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৪

Di_Maria_banglanews24_636885127
স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার অ্যাঙ্গেল দি মারিয়া ইনজুরির কবলে পড়ে এরই মধ্যে এক ম্যাচ খেলতে পারেননি। ম্যানইউ পরবর্তী ম্যাচ খেলবে সাউদাম্পটনের বিপক্ষে। সে ম্যাচেও তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীন। এমনটাই জানিয়েছেন ম্যানইউর কোচ লুইস ফন গাল।

গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে হাল সিটির বিপক্ষে ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন দি মারিয়া। সেদিন খেলা শুরুর ১৪ মিনিটের মাথায় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন ম্যানইউর আর্জেন্টাইন এ তারকা। এরপর আর মাঠে নামা হয়নি দি মারিয়ার।

এদিকে সাউদাম্পটনের বিপক্ষে ম্যানইউ অধিনায়ক ওয়েইন রুনির খেলা নিয়েও সংশয় রয়েছে। তিনিও হাল সিটির বিপক্ষে ম্যাচ শেষে হাঁটুর ইনজুরিতে ভোগেন। যার ফলে সর্বশেষ ম্যাচে স্টোক সিটির বিপক্ষে খেলতে পারেননি।

ফন গাল এক সাক্ষাৎকারে বলেন, ‘সাউদাম্পটনের বিপক্ষে রুনি খেলতে পারবে কি না সেটি আগামীকাল স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরই বলা যাবে । তবে তার খেলার ব্যাপারে আমি আশাবাদী। কিন্তু আমি তো আর ডাক্তার না তাই নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

ম্যানইউর এই ডাচ কোচ আরো জানান, দলের অনেক গুরুত্বপুর্ণ সদস্যই বর্তমানে ইনজুরি আক্রান্ত। দি মারিয়া, রুনি ছাড়াও ইনজুরিতে আছে ড্যালি ব্লাইন্ড। তবে ব্লাইন্ড তার হাঁটুর ইনজুরি থেকে দ্রুতই সেরে উঠছে।

আগামী নয় ডিসেম্বর ম্যানইউ-সাউদাম্পটনের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে।f



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি