বিনোদন ডেস্ক
পাশাপাশি তিন খান- আমির, শাহরুখ, সালমান। সবাই অত্যন্ত হালকা মেজাজে। এ তো প্রায় বিরলতম ঘটনা! সেটাই ঘটলো সম্প্রতি। শুধু তাই নয়, তিন জন পায়ের ফাঁকে তোয়ালে গুঁজে নাচ দেখিয়ে দিলেন।
টেলিভিশন শো ‘আপ কি আদালত’-এর ২১ বছর পূর্তি উপলক্ষে এসেছিলেন তিন খান। তাদের আগমন সংবাদ আগে থেকেই জানতেন অনেকে। তাই দৃষ্টি ছিলো, কি ঘটে এদিন! খারাপ কিছু তো ঘটলো না, বরং যা ঘটলো তা-ও প্রায় অবিশ্বাস্য! একে অপরের সঙ্গে হাসি-ঠাট্টা, মজা করলেন। পরিস্থিতি এমন বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিলো যে রজত শর্মার সঙ্গে টাওয়েল ডান্স দিয়ে ফেললেন তিন খান।
তিন খানের এ বিশেষ পর্বটি প্রচার হবে ৭ ডিসেম্বর।


























































