শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা-সচিব বৈঠক পরস্পর বিরোধী বক্তব্য বিএনপির


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৪

khaleda-zia-bnp_184779

পূর্বাশা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বর্তমান ও সাবেক সচিবদের বৈঠক নিয়ে যখন দেশজুড়ে আলোচনার ঝড় বইছে। তখন বিএনপির পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের সাথে সচিব বৈঠকের খবর প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে ভিত্তিহীন বানোয়াট ও মিথ্যা খবর এবং ষড়যন্ত্র বলে গণ মাধ্যমকে জানিয়েছেন।

কিন্তু চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন। এসময় তিনি বলেন বেগম খালেদা জিয়া তো সাবেক প্রধানমন্ত্রী। সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তারা তাঁর দেখা করতে আসতে পারেন। তারা এসেছেন। তিনি বলেন, জনতার মঞ্চ হয়েছিলো কিভাবে ? তখনতো সার্ভিসরুল ভঙ্গ হয়নি।

দলের স্থায়ী কমিটির এক দায়িত্বশীল নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন, দলের মধ্যে সম্বনয় হীনতার কারণে এই ধরণের পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে। এতে দলের ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি