পূর্বাশা ডেস্ক: ৫ ই জানুয়ারির নির্বাচন যাতে না হয় সেজন্য সব ধরণের চেষ্টাই করে যুক্তরাষ্ট্র। কিন্তু তাদের সে চেষ্টা সফল হয় নি। সাম্প্রতিক সার্ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ ও মালয়েশিয়া সফরের বিষয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন ২লক্ষ ৬৭ হাজারের বেশি লোক অবৈধভাবে মালয়েশিয়ায় গেছে। কিন্তু ২০০৯সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর এই সমস্যা দুর করার চেষ্টা করে। এবং সফলতার সাথে সেটা আমরা করেছি। আমরা চাই না বিএনপির সময় দীর্ঘদিন যে জায়গাটা বন্ধ ছিল সেটা আবার বন্ধ হয়ে যাক। যারা নৌকায় চড়ে সোনার হরিণ ধরার জন্য বিদেশে পাড়ি জামান তাদের আমি বলল তারা যেন এ কাজ না করে। আপনারা দালালদের খপ্পরে পড়ে নিজের মেয়েকে দিয়ে দেওয়া অথবা ছেলেকে পাঠানো এবং নিজেদের যাওয়া বন্ধ হয়ে করতে হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে প্রশাসনের বর্তমান যেসব কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার রাতে বৈঠক করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আইন তার আপন গতিতে চলবে।
দুর্নীতি করে যারা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে তাদের বিরুদ্ধে টিআইবি কেন কথা বলেন না তা নিয়ে প্রশ্ন তুলেন প্রধানমন্ত্রী।
এইচ টি ইমামের বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কথা বলার স্বাধীনতা থাকলেও তা নিয়ে দায়িত্বশীল হতে হবে।
এরআগে পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগের কারণে কোনো দেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক নষ্ট হবেনা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পদ্মাসেতু নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলেও অনেক খুঁজে তার প্রমাণ পায়নি। একইসঙ্গে কাউকে ছাড়া বাংলাদেশ চলতে পারবে না এ ধরণের চিন্তা দূর করার আহ্বান জানান।
গত ৩রা নভেম্বর প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে সরকারী কর্মকর্তাদের ভিসার কড়াকড়ি শিথিল, জনশক্তি রপ্তানি সহজীকরণ এবং পর্যটন খাতে সহযোগিতাসহ চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
গত ২৬শে নভেম্বর নেপালের কাঠমুন্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে সার্ককে গতিশীল করতে মতপার্থক্য সরিয়ে যৌথ সমৃদ্ধির পথে এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। ২৭শে নভেম্বর দক্ষিণ এশিয়ার বিদ্যুত খাতে পারস্পরিক সহযোগিতা বিষয়ক চুক্তি সই এবং ৩৬ দফা কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় সার্ক সম্মেলন।























































