
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর মনোহরপুর উজিরদীঘির পাড়ের বাসিন্দা ইলিয়াস হোসেন (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ৬ ডিসেম্বর শনিবার রাত পৌণে ৯ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন( ইন্না নিল্লাহে ওয়া ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি কুমিল্লা প্রেসক্লাবের সদস্য মোঃ আলাউদ্দিনের বড় ভাই। আজ রোববার বেলা ১১ টায় কুমিল্লা স্টেডিয়ামে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর দেবিদ্ধার উপজেলার পৌর এলাকা বালিবাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেসক্লাব , কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের সাংবাদিক বৃন্দ।

















































