
শরীফ আহমেদ খান জুয়েল
চান্দিনা পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ৮ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩.১৫ টায় সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ মাসুদুল হক নিজ কার্যালয়ে সকল প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেন। আওয়ামীলীগ সমর্থিত চান্দিনা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সাংবাদিক কাজী জাফর উল্লাহ আজাদ’কে (আপেল), বিএনপি সমর্থিত বিশিষ্ট ব্যবসায়ী মো.শাহ আলম’কে (হরিন), বিএনপি বিদ্রোহী বিশিষ্ট ফুটবলার গোলাম মোস্তফা’কে (ফুটবল), মো.শহীদুল্লাহ’কে (মোরগ), স্বতন্ত্র প্রার্থী রানা চন্দ্র সাহা’কে (তবলা) ও মো.সাব্বির আহমেদ’কে (চাঁদ) প্রতীক বরাদ্দ দেওয়া হয়। উল্লেখ্য যে গত ৭ ডিসেম্বর রহিমা বেগম, মো.মনির খান, গোলাম রাব্বানি, মো.সোহেল খান ও মো.ফারুক হোসেন মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। অবশেষে ৬ জন প্রতিদ্বন্ধী আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার ভোট যুদ্ধে অংশগ্রহন করবেন। প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন- পৌর আওয়ামীলীগ সভাপতি কাজী গোলাম মোস্তফা, কুমিল্লা জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী মো. মনির খন্দকার, কাউন্সিলর আব্দুর রব, মো.শহীদ উল্লাহ, পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, অধ্যাপক হেদায়েত উল্লাহ, অধ্যাপক গৌতম কুমার দেব, সাংবাদিক শরীফ আহমেদ খান জুয়েল, সাংবাদিক মো.জহির রায়হান, আলী আহাম্মদ, মামুনুর রশিদ খান প্রমুখ।

















































