বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টম ক্রুজের মেয়ে পার্লারে কাজ করেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০১৪

isabella-cruise

বিনোদন ডেস্ক

হলিউড তারকা টম ক্রুজের মেয়ে ইসাবেলা ক্রুজ লন্ডনে একটি পার্লারে হেয়ার ড্রেসার হিসেবে কাজ করেন।

টম ও তার সাবেক স্ত্রী নিকোল কিডম্যানের দত্তক নেয়া মেয়ে ইসাবেলা ক্রুজ।

ইসাবেলা যে পার্লারে কাজ করেন তা অবশ্য যা তা পার্লার নয়। সেখানকার অভিজাত শ্রেণীই ওই পার্লারের খদ্দের।

২১ বছর বয়সী ইসাবেলা এর আগে হেয়ার ড্রেসিং নিয়ে ১৫ হাজার পাউন্ড খরচ করে ৩০ সপ্তাহের একটি কোর্স সম্পন্ন করেন।

জানা গেছে, ইসাবেলা তার বাবা মার খ্যাতি দিয়ে বড় হতে চান না। নিজের যোগ্যতা দিয়েই পরিচিত হতে চান। আর কাজের ক্ষেত্রেও তিনি ছোট বা বড় কাজ বলে কিছু মানেন না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি