শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছাত্রলীগ বনাম বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০১৪

mkfs-copy
পূর্বাশা ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি অঞ্চলে সমাবেশ করেছেন। সমাবেশে মোটামুটি জনসমর্থনও পেয়েছেন তিনি। আরো বেশ কিছু এলাকায় সমাবেশ করতে পারেন তিনি। বিএনপি সূত্র থেকে জানা গেছে আগামী ২ ও ৫ জানুয়ারি নতুন নির্বাচনের দাবিতে রাজধানীতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিসহ ২০ দলীয় জোট। আর চলতি মাসের ডিসেম্বরের ২৭ তারিখে গাজীপুরে সমাবেশ করার কথা রয়েছে। তবে বিএনপি এবং ২০ দলের সমাবেশের একটি বাধা হয়ে দাঁড়াচ্ছে ছাত্রলীগ। বরাবরই জানুয়ারিতে বিএনপিসহ শরীক দলগুলো সরকার পতনের আন্দোলন শুরু করার ইঙ্গিত দিয়ে আসছে। এতদিন ছাত্রলীগ টেন্ডার ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত হয়ে দুর্নাম কুড়িয়েছে। এবার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলায় মাঠে নামছে ছাত্রলীগ। ছাত্রলীগের নেতারা জানিয়েছেন ‘খালেদা জিয়া যেখানেই সমাবেশ করবেন, সেখানেই ছাত্র লীগ বিক্ষেভ কর্মসূচি ঘোষণা করবে’। গত রোববার গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে স্থানীয় জেলা ও মহানগর ছাত্র লীগ নেতারা এই কর্মসূচির ঘোষণা করেন। তাই আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরের খালেদা জিয়ার সমাবেশস্থলেই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে স্থানীয় ছাত্রলীগ। তাই গাজীপুরে একই দিনে ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচি ও বেগম জিয়ার সমাবেশকে ঘিরে বেশ বিতর্ক শুরু হয়েছে।

রোববারের সংবাদ সম্মেলনে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান শেখ মুজিবকে নিয়ে যে কটূক্তি করেছেন তার জন্যে ক্ষমা না চাইলে এবং দল থেকে তারেক রহমানকে বহিষ্কার না করা হলে আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে খালেদা জিয়ার সমাবেশ করতে দেয়া হবে না। আগামী ২৭ ডিসেম্বরের আগে তাদের এই দাবি বিএনপি আমলে না নেয় তাহলে ২৭ ডিসেম্বরের আগের দিন পর্যন্ত প্রতিদিন বিকেলে গাজীপুর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করা হবে।

রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন চমক দেখা দিতে পারে জানুয়ারি মাস আসার পূর্বেই। প্রেক্ষাপট এখন বিএনপি বনাম ছাত্রলীগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি