শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষে বকশিবাজার রণক্ষেত্র


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৪

 

পূর্বাশা ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে আগমনকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রলীগ সংঘর্ষে লিপ্ত হয়েছে। আগেই ছাত্রলীগ এই সমাবেশ প্রতিহত করার ষোঘণা দেয়।

বুধবার সকালে খালেদা জিয়া বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত আদালতে আসার উদ্দেশে রওনা হওয়ার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ছাত্রলীগের নেতা বদিউজ্জামানের নেতৃত্বে হামলার সুচনা হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় ওই এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।

এর মধ্যে আদালতে এসে হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে খালেদা জিয়া আসার সময় তার গাড়ীর আশপাশে কোনও পুলিশ বা নিরাপত্তাবাহিনীর লোকজনকে দেখা যায়নি। বিএনপির নেতাকর্মীদের লাঠিসোটা হাতে তার গাড়ীর সাথে আসতে দেখা যায়।

বিএনপি চেয়ারপারসন আদালতে আসার পর আবার নতুন করে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেল পুলিশ পুনরায় তাদের দিকে ছুরে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং টিয়ার সেল নিক্ষেপ করে। এছাড়া বিক্ষোভকারীদের জ্বালানো টায়ার পুলিশ জলকামান দিয়ে নিভিয়ে দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি