শুক্রবার,১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৫

চট্টগ্রাম অফিসঃ
নগরীর চান্দগাঁও এলাকায় ছুরিকাঘাতে মো. নাছির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সকালে এ ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিনের বাড়ি চান্দগাঁও থানার দর্জি পাড়ার কালাম মাস্টারের বাড়ি এলাকায়। তিনি চট্টগ্রাম বন্দরে কাজ করতেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, ছুরিকাঘাতে আহত অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। নাছিরের পেটে ছুরিকাঘাত করা হয়।

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ‘সকালে জায়গা-সম্পত্তি নিয়ে বিবাদের জের ধরে তার আপন ভাতিজা তাকে ছুরিকাঘাত করে।’

নিহতের নিকটাত্মীয় মো. হারুন বলেন, ‘সকালে নাছিরের সঙ্গে তার ভাতিজা সজীবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সজীব তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় আমিই তাকে হাসপাতালে নিয়ে যাই।’

চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবদুর রউফ  বলেন, খুনের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে আমাদের ফোর্স গেছে। বিস্তারিত জানার পর খুনের বিষয়ে বলা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি