শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরে কুপিয়ে ব্যবসায়ী হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৫

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের হারপাকনা গ্রামে গোলাম মাওলা (৪৩) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বিত্তরা।

রবিবার ভোররাতে তাকে কুপিয়ে আহত করা হয়। ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত গোলাম মাওলা উপজেলার হারপাকনা (সাকার বাড়ি) গ্রামের মৃত নূরু মিয়া সরকারের ছেলে। নূরু মিয়া একজন কৃষি জমির সেচ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সেচ কাজে রাতে সে ও তার সহযোগী একই গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে মজিব মিয়া মাঠে কাজ করছিলেন। এসময় একদল দুর্বিত্ত এসে তাদের হাত-পা বেঁধে মারধর করে ও গোলাম মাওলাকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ভোরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহের ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি