শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় পুলিশের সাথে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, মহাসড়কে যানবাহন নেই


কুমিল্লায় পুলিশের সাথে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, মহাসড়কে যানবাহন নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০১৫

 

তাওহিদ হোসেন মিঠু

কুমিল্লায় আলেখারচর বিশ্বরোডে পুলিশের সাথে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও এক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। এদিকে মহাসড়কে সকাল থেকেই যানবাহন চলাচল নেই।

২০ দলীয় জোটের ডাকা অনিদিষ্টকালের অবরোধ চলাকালে মঙ্গলবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, অবোরোধ চলাকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আলেখারচর এলাকায় সকাল থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নেয়। সাড়ে ৯টার দিকে বিএনপির এক কর্মী ট্রাকে ইট নিক্ষেপ করলে ট্রাকটির গ্লাস ভেঙ্গে যায়। এ সময় পুলিশের সাথে জোটের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও এক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার পর জোটের নেতাকর্মীদের মহাসড়কে দেখা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, আমরা এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছি। মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

এদিকে ভোর ৬ টা থেকেই মহাসড়কে দূরপাল্লার কোন যানবাহন নেই। সকাল সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে দুয়েকটি মাটির ট্রাক চলাচল করেছে।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, মহাসড়কে যানবাহন নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি