শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মির্জা ফখরুল গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০১৫

f-2
পূর্বাশা ডেস্কঃ

প্রায় ২৪ ঘন্টা জাতীয় প্রেসক্লাবে আটকে থাকার পর গ্রেফতার করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক অনুষ্ঠানে যোগ দেন ফখরুল। এর আগে থেকেই তার বাড়িতে তল্লাশী সহ তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। প্রেসক্লাবে ফখরুল হাজির হয়েছেন এটা জানাজানি হবার পর গোয়েন্দা পুলিশ ছাড়াও আওয়ামী লীগ সমর্থক সংগঠন প্রজন্ম লীগের ব্যানারে সাংবাদিক নেতারা তাকে প্রেসক্লাব থেকে বের হয়ে যাবার দাবি জানাতে থাকে। আওয়ামী লীগের একাধিক নেতা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একই দাবি জানাতে থাকেন। শেষ পর্যন্ত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখে বের হয়ে আসলে অপেক্ষমান পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রমনা জোনের এসি শিবলী নোমানের নেতৃত্বে পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারের পর তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এর আগে, জাতীয় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারি বিএনপির কর্মসুচিকে কেন্দ্র করে অবরোধ ও ঢাকা শহর থেকে দেশকে আলাদা করে দেয়া হয়েছে ।

ফখরুল আরো বলেন, সারাদেশে সমাবেশ হয়েছে, হামালাও হয়েছে । ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে সহস্রাধিক। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি